আবনা ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি উদ্বাস্তু শিবিরে বিমান থেকে বোমা বর্ষণ করেছে ইহুদিবাদী ইসরাইল। হামলায় অন্তত চার ফিলিস্তিনি আহত হয়েছে বলে ফিলিস্তিনির গণমাধ্যম জানিয়েছে।
গাজার নুসাইরাত উদ্বাস্তু শিবিরে আজ (শুক্রবার) এ হামলা চালানো হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বাস্তু শিবিরটিতে অন্তত ৬৬,০০০ ফিলিস্তিনির বসবাস রয়েছে।
অন্যদিকে, ইসরাইলের গণমাধ্যম দাবি করছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসামের একটি ঘাঁটি লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে।
ইহুদিবাদী সামরিক বাহিনী দাবি করেছে, দিনের প্রথম দিকে হামাস রকেট হামলা চালিয়েছে এবং তারই জবাবে বিমান হামলা চালানো হয়। এ বিষয়ে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে, এর আগেও ইসরাইল বিমান হামলা চালিয়ে এ ধরনের ভিত্তিহীন দাবি করেছে যে, হামাসের রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে।#